1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহী মহানগরীতে পাচার হওয়া ৪ কিশোরী উদ্ধার, পাচারকারী চাঁদনী গ্রেফতার

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৯১ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: রাজশাহী মহানগরীতে পাচার হওয়া ৪ কিশোরীকে (স্কুল ছাত্রী) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) ভোরে ঢাকা জেলার সাভার মডেল থানার পূর্ব রাজাসন এলাকা থেকে পাচারকারী চাঁদনীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪ কিশোরীকে (স্কুল ছাত্রী) উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোঃ রফিকুল আলম। তিনি জানান, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান এলাকা থেকে ফুসলিয়ে পাচার এবং যৌন কার্যকলাপের জন্য নিয়ে যাওয়া ৪জন কিশোরীকে (স্কুল ছাত্রী) উদ্ধার করেছে মহানগরীর রাজপাড়া থানা পুলিশ। এসময় গ্রেফতার হয়েছে পাচারকারী নারী চাঁদনী। গ্রেফতার পাচারকারী মোসাঃ চাঁদনী (৩০), সে মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান এলাকার কোর্ট বুলনপুর এলাকার মোঃ সুরুজ আলীর স্ত্রী।  তিনি আরও বলেন, গত (২৬ জুলাই) সকালে ৪জন কিশোরী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ী হতে বের হয়। কিন্তু বিকেলে তারা বাড়ী ফিরছে না দেখে তাদের অভিভাবকরা খোঁজ খবর শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা তাদের জানায়, চাঁদনী নামের এক নারী-সহ ওই চার কিশোরীকে নগরীর মহিষবাথান কলোনীর উত্তর পার্শ্বের গেট দিয়ে যেতে দেখেছে।
এরপর চাঁদনীর স্বামীর কাছে গিয়ে জানতে পারে চাঁদনী কাউকে না জানিয়ে প্রায় সময় ঢাকায় যায় এবং ১০-১২ দিন পর আবার ফিরে আসে। চাঁদনীর মোবাইল ফোনে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।  কিশোরীদের অভিভাবকদের ধারণা করেন পাচারকারী চাঁদনী-সহ তার সহযোগিরা তাদের মেয়েদের পাচার এবং যৌন কার্যকলাপের জন্য নিয়ে গেছে। এক কিশোরীর পিতার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলা রুজুর পর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই মোঃ সজীবুল ইসলাম ও তার সঙ্গীয় পুলিশ ফোর্স ওই নারীর অবস্থান সনাক্ত করে।
অবশেষে শুক্রবার (২৯ জুলাই) ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা জেলার সাভার মডেল থানার পূর্ব রাজাসন এলাকা থেকে সাভার মডেল থানা পুলিশের সহায়তায় পাচারকারী চাঁদনীকে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে ৪ কিশোরীকে উদ্ধার করে । জিজ্ঞাসাবাদে পাচারকারী চাদনি স্বিকার করে বলে যৌন কার্যকলাপের জন্য কিশোরীদের (স্কুল ছাত্রী) পাচার করেছিলো সে।  গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় নগর পুলিশের এই মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies