1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে কুটুক্তি ও অসৌজন্য আচরণ করায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৭৮ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেরায় সদ্য গেজেটভুক্ত বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সচিব বীরপ্রতীক মরহুম বদরুজ্জান মিয়ার বিরুদ্ধে এক শ্রেনীর মানুষ ষড়যন্ত্র, কুটুক্তিসহ অসৌজন্যমূলক আচরন করায় মানববন্ধন ও সমাবেশ করেছেন গেজেটভুক্ত বীরমুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহরের তিনকোনা মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধন ও সমাবেশে করেন তারা। এসময় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়র সলিমুল্যাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা দুলাল, বীরমুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার, বীরমুক্তিযোদ্ধা শাহাজান আলী, জেলা পরিষদের সাবেক সদস্য আহাম্মদ হোসেন পোদ্দার রতনসহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিগণ। বক্তারা বলেন, অনতিবিলম্বে এসব অসৌজন্যমূলক আচরণ ও ষড়যন্ত্র বন্ধ না হলে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যড়যন্ত্র ও কুটুক্তিকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়া হবে। কোন বীরমুক্তিযোদ্ধার অসম্মান মেনে নেয়া হবে না।
পরে বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন শ্রেণীর মানুষ একত্রে হয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies