1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীর পবায় বিপুল পরিমান চোলাইমদ সহ গ্রেফতার মাদক কারবারি বাবু

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৯৮ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: রাজশাহীর পবায় বিপুল পরিমান চোলাইমদ সহ মোঃ বাবুল অরফে বাবলু অরফে বাবু(৪৮), নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় পবা থানাধীন বড়গাছি কুঠিপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসত বাড়ি থেকে ২০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ (চুয়ানি) উদ্ধার করা হয়।  গ্রেফতার মাদক কারবারি মোঃ বাবুল অরফে বাবলু অরফে বাবু, পবা থানাধিন বড়গাছি কুঠিপাড়া গ্রামের মৃত শুকচাঁন শোকচাদ আলীর ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার,
(ডিবি) মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, বৃহস্পতিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, পবা থানাধিন বড়গাছি কুঠিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমান দেশীয় মদ মওজুদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বাবু নামের এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। ওই সময় তার বসত বাড়ির রান্নাঘর থেকে একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে এবং ২৪ টি প্লাস্টিকের বোতলে মধ্যে থাকা মোট ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি বাবুকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত চোলাইমদের মূল্য-৬০ হাজার টাকা। অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি), মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নের্তৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ মশিয়ার রহমান, এসআই মোঃ নুরন্নবী হোসেন ও সঙ্গীয় ফোর্স। এ ব্যপারে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies