1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

ভিআইপি প্রথা বাতিল করতে হবে : রব

  • সম্পাদনার সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

ভিআইপি প্রথা বাতিল করার দাবি জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। আজ সোমবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে প্রবাসীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময় তিনি এ দাবি জানান। আ স ম আবদুর রব বলেন, শুধুমাত্র রাষ্ট্রব্যবস্থার অনিবার্য প্রয়োজনে ‘রাষ্ট্রপতি’ এবং ‘প্রধানমন্ত্রী’ ছাড়া সব ভিআইপি প্রথা বাতিল করতে হবে। কথায় কথায় ভিআইপি প্রটোকল, রাস্তাঘাটে ভিআইপি নামে ট্রাফিক আইন লঙ্ঘন, বিভিন্ন অনুষ্ঠানে ভিআইপি প্রটোকলের নামে নাগরিকদের হেনস্থা, রাজকীয় ভাবসাব এবং বাড়াবাড়ি বাংলাদেশে চিরতরে বন্ধ হওয়া উচিত। ভিআইপির যাতাকলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যতিব্যস্ত রাখা এবং অর্থ ও সময় অপচয়ের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। উল্লেখ্য, ভিআইপি প্রটোকল দেওয়ার নামে একজন যুগ্ম সচিবের অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি না ছাড়ায় অ্যাম্বুলেন্সের মধ্যে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়। ভিআইপি প্রটোকলের কারণে মুমূর্ষু রোগীসহ অ্যাস্বুলেন্স আটকে রাখার মতো অসংখ্য অমানবিক ঘটনা ঘটছে প্রতিদিন। তিনি বলেন, একদল সুবিধাভোগী মানুষ তথাকথিত বিত্ত এবং আভিজাত্যের আড়ালে সমাজে ভয়ঙ্কর বিভেদের দেয়াল গড়ে তুলছে, যা মুক্তিযুদ্ধের বাংলাদেশের সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। রব বলেন, প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে। পার্লামেন্টের উচ্চকক্ষে তাদের প্রতিনিধি থাকবে। দেশে আসার পর তারা হবে ‘সরকারি মেহমান’। সে লক্ষ্যে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। যাদের পাঠানো রেমিট্যান্সের কারণে আমাদের শান শওকত ও জৌলুস নিশ্চিত হচ্ছে, তাদের প্রতি অবহেলা এবং অসম্মান কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আলোচনায় অংশ নেন জার্মান প্রবাসী হারুন অর রশিদ, যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সরোয়ার ও সামছুদ্দীন আহমেদ শামীম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies