1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন বন্ধ থাকবে কুড়িগ্রামের সোনাহাট স্থল বন্দরের সোনাহাট সেতু

  • সম্পাদনার সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৭৯ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের সোনাহাট সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় মেরামতের জন্য শুক্রবার (২২ জুলাই) থেকে পাঁচ দিন সন্ধ্যা-সকাল বন্ধ ঘোষণা করেছে সড়ক ও জনপথ বিভাগ। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২২ জুলাই) থেকে আগামী (২৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত সোনাহাট সেতু বন্ধ থাকবে। এ সময় স্থলবন্দর থেকে ঢাকা অভিমুখী ও ঢাকা থেকে স্থলবন্দর অভিমুখী ভারী পণ্যবাহী ট্রাক ও যান চলাচল বন্ধ থাকবে। সেতু সন্ধ্যা-সকাল বন্ধের বিষয়ে কথা হয় উপজেলার সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া এলাকার অটোচালক জাহিদ মিয়ার সঙ্গে। তিনি বলেন, শুক্রবার থেকে পাঁচ দিন সন্ধ্যা-সকাল সেতু বন্ধ করা হয়েছে। আমরা তো যাত্রী নিয়ে ভুরুঙ্গামারী শহরে যেতে পারব সন্ধ্যার পর। সবার যে অবস্থা হবে আমারও তাই হবে। সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আবু তাহের বলেন, স্থলবন্দর চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত সাতবার এই সেতুর সংস্কার কাজ করা হয়েছে। তখন দিনে মালামাল পরিবহন করা গেলেও রাতে সংস্কার কাজ চলছিল। তাতে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানিতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি। এভাবে কাজ করলে আশা করি সমস্যা হবে না। কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সেতুর প্লেটগুলো আগের থেকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়েছে। দুর্ঘটনা এড়াতেই মূলত আমরা পাঁচ দিন সেতুটি সংস্কারের জন্য ঘোষিত প্রতিদিনের নির্ধারিত সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে ৫ দিন বন্ধের জন্য মাইকিং করেছি, হয়ত ২-৩ দিনের মধ্যে হয়ে যাবে। কাজ শেষ হয়ে গেলে চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies