1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান তারেক রহমানের নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক গাবতলীতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগে সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন ধানের শীষের নির্বাচনী প্রচারণা লক্ষে গাবতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন বগুড়া বিএনপির ঘাঁটি -তারেক রহমান আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : ডা: শফিকুর রহমান স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান পালিচড়া হাটে জি এম কাদেরের পথসভা ও গণসংযোগ

বিরোধী দলের অস্তিত্বই যেন সরকারের কাছে হুমকি হয়ে দাঁড়িয়েছে : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৫১ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে বিরোধী দলের অস্তিত্বই যেন সরকারের নিকট হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা সাজানোর জন্য পরিকল্পিত ঘটনা তৈরি করা ইত্যাদি অপকর্মই এখন সরকারের একমাত্র কর্মসূচি। শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী অনাচার আর কুর্কীতিতে দেশকে ভরিয়ে দিয়েছে। ক্ষমতাসীনদের লুট, হরিলুট, টাকা পাচার, গুম, খুন আর মহা দুর্নীতির কাহিনী এখন মানুষের মুখে মুখে। দেশের মধ্যম আয় ও নিম্ন আয়ের মানুষ জীবনধারণের সকল অবলম্বন হারিয়ে ফেলেছে। দেশে অর্থনীতির প্রত্যেকটি সূচকই এখন নিম্নগামী। দেশের আর্থিক খাত লোপাট করাতে সরকার ক্রমাগতভাবে সহযোগিতা করে এসেছে। কারণ এই লুটপাটের হোতারা হচ্ছেন সকলেই সরকারের তল্পিবাহক।’তিনি বলেন, ‘মেগা প্রজেক্টগুলোর মেগা দুর্নীতিতে দেশকে এক অন্ধকার খাদের প্রান্তে টেনে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশকে দেউলিয়া করে দেয়া হয়েছে।’ দুঃশাসন জারি রেখেই অবৈধ শাসকগোষ্ঠী ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আর এই জন্য তারা বিরোধী দলকে দমন পীড়নের মাধ্যমে নিশ্চিহ্ন করার নীল নকশা বাস্তবায়ন করছে। নিজেদের টিকে থাকার জন্য ক্ষমতাসীনদের হাতিয়ারই হচ্ছে ষড়যন্ত্র ও চক্রান্ত। এরা জনগণকে নিজেদের শত্রুপক্ষ ভেবে তাদের সকল মানবাধিকার কেড়ে নিয়েছে। মত প্রকাশের স্বাধীনতা এখন আওয়ামী কারাগারে বন্দী। নাৎসিবাদী শাসনের বিষাক্ত ছোবলে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। বাংলাদেশের বর্তমান নাৎসীবাদের রাজত্বে প্রত্যেকেই জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে আছে।’ মির্জা ফখরুল বলেন, বর্তমানে বিরোধী দলের অস্তিত্বই যেন সরকারের নিকট হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা সাজানোর জন্য পরিকল্পিত ঘটনা তৈরি করা ইত্যাদি অপকর্মই এখন সরকারের একমাত্র কর্মসূচি। আর এই কর্মসূচি বাস্তবায়ন করতে সরকার নির্লজ্জভাবে প্রশাসন ও পুলিশকে ব্যবহার করছে। তারই ধারাবাহিকতায় ফেনী জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে মিথ্যা মামলা সাজিয়ে গ্রেফতার করা হয়েছে।’ তিনি জাকির হোসেন জসিমের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। বিএনপি দাবি করছে, যুবদলের ফেনী জেলার সভাপতি জাকির হোসেন জসিমকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার কাকরাইল থেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে। পরে তাকে ফেনী জেলার নিজ বাড়িতে হাজির করে পরিবার-পরিজনের সামনে ভয়ভীতি দেখিয়ে পূর্বপরিকল্পিভাবে বাসা থেকে বোমা ও অস্ত্র উদ্ধার দেখিয়ে মিথ্যা এবং বানোয়াট মামলায় কারাগারে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies