1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৩৫ বার প্রদশিত হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বটতলী এলাকায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে পাঁচবিবি-হিলি সড়কের বটতলী এলাকায় এই দুর্ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব সমকালকে এ তথ্য জানিয়েছেন। নিহতরা হলেন- উপজেলার খাসবাট্টা গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে ইলিয়াস হোসেন (৭০) ও শিমুলতলী গ্রামের ওপেন হাওলাদারের ছেলে ইজিবাইকের চালক জিতেন হাওলাদার (৬০)। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, হিলি স্থলবন্দর থেকে ছেড়ে আসা জয়পুরহাট গামী একটি ট্রাক পাঁচবিবি-হিলি সড়কের বটতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইকের চালকসহ ৩ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইকের যাত্রী ইলিয়াস হোসেন মারা যায়। আর গরুতর আহত অবস্থায় ইজিবাইকের চালক জিতেন হাওলাদারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনিও মারা যান। তবে ওই ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়। এদিকে আক্কেলপুরে মাটি বোঝাই ট্রাক্টর (মেসি) উল্টে ঘটনাস্থলে রায়হান হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার সোনামুখি ইউনিয়নের ভদ্রকালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান হোসেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভেরেন্ডী গ্রামের আমিন হোসেনের ছেলে। আক্কেলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দীক জানান, শুক্রবার বিকেলে উপজেলার সোনামুখি ইউনিয়নের ভদ্রকালী গ্রামে তুলসীগঙ্গা নদী সংস্কারের মাটি অন্যত্র নিয়ে যাওয়ার জন্য শ্রমিকরা ট্রাক্টরে (মেসি) তোলেন। এ সময় ট্রাক্টরের ইঞ্জিন চালু করে সামনের দিকে যেতে থাকলে তখন ইঞ্জিন উপরের দিকে উঠে উল্টে যায়। এতে চালক রায়হান ইঞ্জিনের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies