1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

নওগাঁয় আরও ১৯৭ গৃহহীন পরিবার ঘর পেল

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৬৫ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আরও ১৯৭টি গৃহহীন পরিবারের মুখে হাঁসি ফুটলো। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় (৩য় পর্যায়ে) ২য় ধাপে জেলার ৮টি উপজেলায় ১৯৭টি বসতহারা পরিবারে এসব সেমিপাকা ঘর দেওয়া হয়। বৃহষ্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে ভিড়িও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে এসব ঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে নওগাঁ সদর উপজেলা হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক শিহাব রায়হান,, সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, উপজেলার ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, ডেপুটি সিভিল সাজন ডা: মুনির আলী আকন্দ উপস্থিত ছিলেন। পরে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এসময় প্রধানমন্ত্রী নওগাঁর রানীনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করেন। উল্লেখ্য সদর উপজেলায় ৩০টি, বদলগাছী ৩০টি, মহাদেবপুর ২৫টি, রানীনগর ১২টি, ধামইরহাটে ৩৫টি, পোরশা ৫০টি, নিয়ামতপুরে ৫টি এবং সাপাহারে ১০টি গৃহহীন ও ভৃমিহীন পরিবারের মাঝে এসব ঘর প্রদান করা হয়। এর আগে জেলায় প্রথম ধাপে ১ হাজার ৫৬টি ও দ্বিতীয় ধাপে ৫০২টি, ৩য় পর্যায়ের ১ম ধাপে ৫৪০টিসহ মোট ২ হাজার ৯৮টি গৃহহীন ও ভৃমিহীন পরিবারের পুনর্বাসন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies