1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে অটো চালককে হত্যা করে অটো ছিনতাই: গ্রেফতার দুই

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি :  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ব্যাটারী চালিত অটো রিকসা চালক আব্দুর রাজ্জাক (৩৩) কে হত্যা করে অটো রিকসা ছিনতাইয়ের ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করে প্রেস ব্রিফিং করেছে জেলা পুলিশ।  বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: জিয়াউর রহমান, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রেজাসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।  প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ৬ জুলাই রাত ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী বাজার হতে নাগেশ্বরী যাওয়ার কথা বলে নিহত আব্দুর রাজ্জাকের অটো রিকসা ভাড়া করে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা। পরে ৭ জুলাই বিকেলে সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী উপজেলার রাবাইতারী গ্রামের আব্দুর সামাদ বিএসসি মাষ্টারের বাড়ির সামনে আক্কাছ আলীর পাট ক্ষেত থেকে অটো চালক আব্দুর রাজ্জাকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত আব্দুর রাজ্জাকের স্ত্রী ছামিনা বেগম বাদী হয়ে ফুলবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করে। পরে ফুলবাড়ী থানা পুলিশ প্রযুক্তি ও নানা কলাকৌশল অবলম্বন করে গত ১২ জুলাই ঘটনার সাথে জুড়িত মো: মমিনুল ইসলাম মিজান (২৪) ও তার প্রতিবেশি বন্ধু আব্দুর রশিদ রোকন (২৩) নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যমতে নাগেশ্বরী উপজেলার ফকিরপাড়ার হামিদুলের বাড়ী থেকে অটো রিকসাটি উদ্ধার করা হয়। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। নিহত অটো চালক আব্দুর রাজ্জাকের ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের নওদাবস গ্রামের সিদ্দিক আলীর পুত্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies