1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান তারেক রহমানের নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক গাবতলীতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগে সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন ধানের শীষের নির্বাচনী প্রচারণা লক্ষে গাবতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন বগুড়া বিএনপির ঘাঁটি -তারেক রহমান আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : ডা: শফিকুর রহমান স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান পালিচড়া হাটে জি এম কাদেরের পথসভা ও গণসংযোগ

সাড়ে ১০ লাখ বন্যার্তকে ত্রাণ সহায়তা দিয়েছে বিএনপি: টুকু

  • সম্পাদনার সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১২০ বার প্রদশিত হয়েছে

বিএনপি সাড়ে ১০ লাখ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দিয়েছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার (৮ জুলাই) গুলশান কার্যালয়ে বিভিন্ন জেলার পক্ষ থেকে দলের ত্রাণ তহবিলে অর্থ গ্রহণের অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। ইকবাল হাসান মাহমুদ বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেট-সুনামগঞ্জসহ বন্যা কবলিত এলাকায় এখন পর্যন্ত সাড়ে ১০ লাখ বানভাসী পরিবারকে আমরা রিলিফ দিয়েছে। এই রিলিফ দেওয়া অব্যাহত রয়েছে। ‘এই রিলিফ আমরা সংগ্রহ করেছি প্রত্যেকটা জেলা ও ইউনিটের নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে। অনেক সাধারণ মানুষও আমাদের টাকা দিয়েছে। জনগণের কাছ থেকে টাকা নিয়ে আমরা বন্যার্তদের কাছে পৌঁছে দিয়েছি। এই দুর্যোগে বিএনপি প্রমাণ করেছে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে আছে এবং জনগণের পাশে থাকবে।’ সরকারের নানা নিপীড়ন-নির্যাতনের মধ্যে বিএনপির নেতাকর্মীরা দলের জন্য কাজ করছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এতো নিপীড়নের মধ্যেও তৃণমূলে আমাদের সংগঠন আছে, বিএনপি বেঁচে আছে, কর্মীরা মামলা-মোকাদ্দমা মাথায় নিয়ে কাজ করছে।’ ‘আর সরকারি দলের কোনো সংগঠন নাই। তাদের আছে পুলিশ, কিছু আমলা, কিছু ডিসি, কিছু ওসি আর কিছু হাতুড়ি বাহিনী।’ জেলা ও মহানগরের পক্ষে ঢাকা মহানগর উত্তরের আমিনুল হক, আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামাল, ঢাকা জেলার দেওয়ান মো. সালাহউদ্দিন, খন্দকার আবু আশফাক, গাজীপুর মহানগরে সালাহউদ্দিন সরকার, সোহরাব উদ্দিন, শওকত হোসেন, নারায়গঞ্জ জেলার মইনুল ইসলাম রবি, মামুন মাহমুদ, মহানগরের সাখাওয়াত হোসেন, আওলাদ হোসেন, আবু আল ইউসুফ টিপু এবং ঢাকা জেলা যুবদলের রেজাউল করিম পল, প্রয়াত মন্ত্রী আবদুল মান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান দলের ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেন।সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies