1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, দ্বিতীয় স্ত্রী খালাস

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

নওগঁ প্রতিনিধি: নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী নফির শাহ (৫৮) কে যাবজ্জীবন কারাদন্ড- দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। এ ঘটনায় অপর আসামি নফির শাহ এর দ্বিতীয় স্ত্রী হেমলতাকে বাওইকে (৪০) খালাস প্রদান করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত নবির শাহ জেলার নিয়ামতপুর উপজেলার রশিদপাড়া গ্রামের মৃত আমির শাহ ্ এর ছেলে বলে জানা গেছে। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) সামসুর রহমান জানান, ২০১৯ সালে সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ রাত সাড়ে ১০ টার দিকে নফির শাহ এর বড় বউ লতিফন ওরফে লুৎফনকে (৫২) ঘরের ভিতর গলা টিপে হত্যা করে। এ ঘটনায় লতিফনের বড় ভাই মো. মোজাম্মেল বাদি হয়ে নিয়ামতপুর থানায় নফির শাহ ও তার ছোট স্ত্রী হেমলতার নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য আদালতে আসলে শুনানি শেষে নফির শাহ বিরুদ্ধে স্ত্রীকে হত্যা প্রমাণিত হওযায় বিচারক নফির শাহকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। একই সাথে ৫০ হাজার অর্থদন্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড প্রদান করেন। তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওযায় খালাস প্রদান করেন আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies