1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

চাটমোহর পৌরসভার সাড়ে ১৬ কোটি টাকার বাজেট ঘোষণা

  • সম্পাদনার সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৯১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: নতুন কোনো করারোপ ছাড়াই পাবনার চাটমোহর পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের ১৬ কোটি ৪৮ লাখ ৩১ হাজার ৫শ’ টাকার সাধারণ ও প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (০৪ জুলাই) দুপুরে পৌরসভার বীর মুক্তিযোদ্ধার ওয়াজি উদ্দিন খান মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব ও বাজেট ঘোষণা করেন পৌর মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো।ঘোষিত বাজেটের আয় খাতে রাজস্ব আয় ২ কোটি ১৮ লাখ ৩১ হাজার ৫শ’ টাকা, উন্নয়ন খাতে আয় ১ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প খাতে আয় ১৩ কোটি টাকা আয় ধরা হয়েছে। অপরদিকে রাজস্ব, উন্নয়ন ও প্রকল্প ব্যয় খাতে সমপরিমাণ টাকা দেখানো হয়েছে।বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগ পাবনার উপ-পরিচালক মোখলেছুর রহমান। তিনি বলেন, পৌরসভার সকল বাসিন্দাদের সময়মতো কর পরিশোধ করতে হবে। তবেই এই পৌরসভায় উন্নয়ন হবে। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ঠিকাদারদের তাগাদা দিতে হবে। না করলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপে যেতে হবে। পৌরসভা যদি ঠিকাদারের পেছনে ঘোরে তাহলে কাজের কাজ কিছু হবে না। সঠিকভাবে আইন প্রয়োগ করলে ঠিকাদারই পৌরসভার পেছনে ঘুরবে।মোখলেছুর রহমান মেয়রকে উদ্দেশ্য করে বলেন, প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে চাটমোহর পৌরসভা উন্নয়নে অনেকটা পিছিয়ে আছে। যেহেতু আপনার দায়িত্ব পালনের দেড় বছর পার হয়ে গেছে, তাই এখন কিছু কাজ করে চমক দেখান। মেয়র সাখো বাজেট ঘোষণা বক্তব্যে বলেন, করোনা মহামারীর মতো একটি ক্রান্তিকাল মুহুর্তে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তাই কাঙ্খিত উন্নয়নকাজ তরান্বিত করতে পারেননি। তবে, ধীরে ধীরে চেষ্টা করে যাচ্ছেন তার প্রতিশ্রুত উন্নয়নকাজ বাস্তবায়নে। ইতিমধ্যে পৌর সদরের বেশকিছু রাস্তার উন্নয়নকাজ করা হয়েছে। আরও কিছু চলমান রয়েছে। তবে কিছু সমস্যা আছে উল্লেখ করে বলেন, সেগুলো পরিকল্পনার মধ্যে নেয়া হয়েছে। আগামীতে বাস্তবায়ন হবে। মেয়র বলেন, আমি ভুল-ত্রুটির উর্ধ্বে নই। আমিও অনিয়ম করি। অনিয়ম না করলে তো দেবতা হয়ে যেতাম। আর আমি দেবতা নয়, মানুষ হয়ে থাকতে চাই। কিছু মানুষ আছে সমালোচনা করার, তারা থাকবেই, সমালোচনা করবেই। আমাদের কাজ আমরা করে যাবো। চেষ্টা থাকবে পৌরবাসীকে উন্নত সেবা দেয়ার। সরকার তো আমাদের বেতন ভাতা দেয় না। পৌরবাসীর ট্যাক্সের টাকায় পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীর বেতন ভাতা দিতে হয়। তাই সবার প্রতি আহবান জানান যেন সবাই তাদের ট্যাক্স পরিশোধ করেন। পৌর কাউন্সিলর নাজিমুদ্দিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, পৌর কাউন্সিলর নুর ই হাসান খান ময়না, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, বিলচলন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক চাটমোহর বার্তার সম্পাদক হাবিবুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের পাবনা প্রতিনিধি শাহীন রহমান, চাটমোহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ¦ মোজাম্মেল হক, পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. বাকিবিল্লাহ প্রমুখ। বক্তারা পৌরসভার ড্রেনেজ, রাস্তাঘাট, ময়লা আবর্জনা, স্ট্রিট লাইট, বিনোদন পার্ক সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলো সমাধানের পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies