1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীতে হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে কিশোরকে কুপিয়ে হত্যা

  • সম্পাদনার সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৯৬ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: রাজশাহীতে হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে সানি (১৭) নামের কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯ টার দিকে নগরের হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানি (১৭) রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রফিকুল ইসলাম পাখির ছোট ছেলে। সানি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাড়ি নগরের বোয়ালিয়া থানার দড়িখরবনা এলাকায়। পুলিশ ও নিহত কিশোরের পরিবার সূত্রে জানা গেছে, রাতে আহত এক বন্ধুকে হাসপাতালে দেখতে যায় সানি। এ সময় কয়েকজন যুবক হাসপাতাল থেকে তাকে জোড় করে তুলে নিয়ে যায়। পরে তারা তাকে হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রাস্তার পাশে ড্রেনে ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে সানিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, খবর পেয়ে হাসপাতালে ছুটে যান নিহতের পরিবারের সদস্যরা। তাদের আহাজারি-আর্তনাদে ভারি হয়ে উঠে হাসপাতালের বাতাস। নিহত সানির বাবা পাখি কাঁদতে কাঁদতে বলেন, আজ তার ছোট ছেলে সানির জন্মদিন। তার ছেলে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বন্যার কারণে তাদের পরীক্ষা পিছিয়ে গেছে। খেলতে গিয়ে তার এক বন্ধু আহত হয়। তাকে দেখতে সে হাসপাতালে আসে। তিনি আরও বলেন, হেতেমখাঁ সবজিপাড়া এলাকার বিএনপি নেতা দিতির ছেলে আন্নাফ দলবল নিয়ে গিয়ে সানিকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যায়। এরপর তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বোয়ালিয়া থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, পুর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত সানির লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য রামেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশী অভিযান শুরু হয়েছে। আশা করছি দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies