1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ধুনটে মাদক ব্যবসা ছেড়ে দিলেন আরো ৬ জন

  • সম্পাদনার সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৬৫ বার প্রদশিত হয়েছে

ধুনট (বগুড়া) প্রতিনিধি: মাদকের ভয়াল থাবা সারাদেশেই। তারপরও বসে নেই প্রশাসন। একের পর এক মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তারে প্রশাসন রয়েছে তৎপর। যার ফলে মাদক ব্যবসা করতে গিয়ে একাধিক বার জেল হাজত খেটে অর্থনৈতিক ভাবে যেমন ক্ষতিগ্রস্থ হয়েছে, তেমনি অধিকাংশ সময় জেল-হাজতে থাকায় পরিবার পরিজনও হারাতে হয়েছে অনেককে। তাই এসব কারনে অনেক মাদক ব্যবসায়ী এখন স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরতে বগুড়ার ধুনট থানা পুলিশও এক ব্যক্তিক্রমী উদ্যোগ নিয়েছে। ধুনট থানা পুলিশের ব্যতিক্রম উদ্যোগে সাড়া দিয়েছে ধুনট উপজেলার আরো ৬ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা প্রত্যেকেই স্ট্যাম্পে স্বাক্ষর করে মাদক ব্যবসা থেকে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে একাধিক মাদক মামলা। শনিবার রাতে ধুনট উপজেলায় মাদক ব্যবসা না করার শর্তে যারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন তারা হলেন, ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের আজিবর মন্ডলের ছেলে সোবাহান মন্ডল (৪৫), রাঙ্গামাটি দিদারপাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে আব্দুল মজিদ সয়ন (৩৯), শৈলমারী গ্রামের আবুল হোসেনের ছেলে জিহাদ আলী (৩৩), জয়শিং গ্রামের মোকবুল হোসেনের ছেলে হেলাল উদ্দিন (৩২), হেউটনগর কোদলাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে কাফি আলম (৩২) ও ধেরুয়াহাটি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে কামরুল ইসলাম (৩৪)। এছাড়া একইভাবে গত সপ্তাহ আগেও ধুনট উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী পাপ্পুসহ দুই জন মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন। মাদক ব্যবসা ছেড়ে যারা স্বাভাবিক জীবনে ফিরতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন তাদের সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।
এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, যেসকল ব্যক্তি স্ট্যাম্পে স্বাক্ষর করে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন তাদেরকে ১৫ দিন পর পর থানায় হাজিরাসহ কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies