1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান তারেক রহমানের নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক গাবতলীতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগে সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন ধানের শীষের নির্বাচনী প্রচারণা লক্ষে গাবতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন বগুড়া বিএনপির ঘাঁটি -তারেক রহমান আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : ডা: শফিকুর রহমান স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান পালিচড়া হাটে জি এম কাদেরের পথসভা ও গণসংযোগ

এই সরকার এবং ইসির অধীনে বিএনপি নির্বাচনে যাবেনা : গয়েশ্বর

  • সম্পাদনার সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৪৯ বার প্রদশিত হয়েছে

ভিন দেশ নয়, বিএনপির শক্তি জনগণ বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জনগণ যতদিন আছে, বিএনপি ততদিন আছে বলে মন্তব্য করেছেন তিনি। রোববার (৩ জুলাই) সুনামগঞ্জের শাল্লায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বন্যাকবলিত সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রামে বন্যাদুর্গত নারী ও শিশুদের অর্থ ও ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়। নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘আমরা দেশে একটি নির্বাচন দেখতে চাই। ২০১৮ সালের নির্বাচনে আপনারা বললেন একজনও ভোট দিতে পারেননি। কারণ, সেদিন দিনের ভোট রাতে হয়েছে। অথচ ভোট আপনার নাগরিক অধিকার। যেদিন আপনারা ভোট দিতে পারবেন সেদিনই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। যেদিন আপনাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারব সেদিন আমরা ভোটে অংশগ্রহণ করব।’ গয়েশ্বর বলেন, ‘আমার আপনার নেত্রী বেগম খালেদা জিয়ার গৃহবন্দি, তার অবর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, টেক ব্যাক বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশকে তার নিজের জায়গায় আনতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তার আগে কোনো নির্বাচন নয়, এই সরকারের অধীনে নয়, এই নির্বাচন কমিশনের অধীনে নয়।’ দলের অবস্থান তুলে ধরে গয়েশ্বর বলেন, ‘নিরপেক্ষ সরকারের দাবি যখন আমরা প্রতিষ্ঠিত করতে পারব, দেশের জনগণ যখন ভোট দিতে পারবে সেই নির্বাচনে জনগণের দল হিসেবে বিএনপি অংশগ্রহণ করবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। এই দলের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। তার এই আদর্শের লড়াই চলছে, চলবে।’ বিএনপির এই নেতা বলেন, ‘এই লুটপাটকারী, নারী, শিশু পাচারকারী, মুদ্রা পাচারকারী সরকারকে গদি থেকে নামিয়ে নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’ এ সময় উপস্থিত ছিলেন- নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাবেক এমপি বিলকিস ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নেতা কলিম উদ্দিন মিলন, জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি, অ্যাডভোকেট পাভেল চৌধুরীসহ স্থানীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies