1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

রূপপুর এনপিপি ঃ দ্বিতীয় ইউনিটের অভ্যন্তরীণ কন্টেইনমেন্টে ডোম স্থাপন

  • সম্পাদনার সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২০০ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর ভবনের অভ্যন্তরীন কন্টেইনমেন্টে ডোমের ধাতব কাঠামো স্থাপনের কাজ সম্প্রতি শেষ হয়েছে। ডোমের ওপরের অংশের ব্যাস ৩৫.৭ মিটার এবং ওজন ১৯৪ টন। এই কাঠামোটি ৫১.৭ মিটার উচ্চতায় নকশা অনুমোদিত স্থানে স্থাপন করা হয়েছে। বর্তমানে এই স্থাপনাটির উচ্চতা দাঁড়িয়েছে ৬০.৫ মিটার। এতমস্ত্রয় এক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরী জানান, “অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোম স্থাপন ২০২২ সালের জন্য একটি মাইলফলক ঘটনা। গত বছর আমরা প্রথম ইউনিটে এজাতীয় কাজ সম্পন্ন করেছি। এর ফলশ্রুতিতে বর্তমান ডোমটি স্থাপনে প্রাক-সংযোজন সময় লেগেছে মাত্র ১৫১ দিন, যা পূর্বের তুলনায় ৫৬ দিন কম। ডোমের দু’টি অংশের ওয়েল্ডিং সম্পন্ন করার পর এর কংক্রীট ঢালাই করা হবে”। অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোম দুই ধাপে সম্পন্ন হয়েছে। ডোমের নিচের অংশটির ব্যাস ছিল ৪২.৮ মিটার এবং ওজন ১৯৫ টন, যা ২০ জুন নকশা অনুমোদিত স্থানে স্থাপিত হয়। অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোমের সংযোজন এবং স্থাপনের কাজে নিয়োজিত রয়েছে রসাটম প্রকৌশল শাখার অধীনস্থ ট্রেস্ট রোসেম এর শাখা অফিসের বিশেষজ্ঞরা।

ডোমের ওপরের অংশ উত্তোলনে এবং স্থাপনে ব্যবহৃত হয় ১৩৫০ টন ক্ষমতা সম্পন্ন লিবার এলআর-১১৩৫০ ক্রেন। ডোমের এই অংশটি উত্তোলনে ব্যয় হয় ৪ ঘন্টা। ডোম স্থাপন প্রক্রিয়াটি যথেষ্ট জটিল কারন দু’টি অংশকে নকশা অনুমোদিত স্থানে অত্যন্ত নির্ভূলভাবে স্থাপন অতি জরুরী। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম অংশ হলো অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট। এটি শুধু রিয়্যাক্টর কম্পার্টমেন্টকেই সুরক্ষা দেয় না বরং রিয়্যাক্টর সার্ভিসিং-এর জন্য প্রয়োজনীয় পোলার ক্রেনও ধারণ করে এটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মোট উৎপাদন ক্ষমতা হবে ২,৪০০ মেগা-ওয়াট। প্রকল্পে ৩+ প্রজন্মের দু’টি ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর স্থাপিত হচ্ছে। রাশিয়ার এই রিয়্যাক্টরগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। প্রকল্পের জেনারেল ডিজাইনার এবং কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে রাশিয়ার রসাটম রাষ্ট্রীয় কর্পোরেশনের প্রকৌশল বিভাগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies