1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আদমদীঘিতে অভিনব কৌশলে গাঁজা বহন ॥ গ্রেপ্তার-২

  • সম্পাদনার সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৮৩ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ১২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া “খ” সার্কেলের সদস্যরা। বুধবার সকালে উপজেলার সান্তাহার হবির মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার উত্তর উজিরপুর গ্রামের আতাউর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৩) এবং একই থানার শেখ টোলা গ্রামের ইনসান আলীর ছেলে মনিরুল ইসলাম (২৮)।
এ বিষয়ে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেল উপ-পরিদর্শক শামীমা আকতার বলেন, বগুড়া হতে নওগাঁগামী একটি যাত্রীবাহি বিআর সুপার পরিবহনে গাঁজা বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় বিআরটিসি বাস কাউন্টারের সামনে ওই বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় শহিদুলের দুই পায়ের মাঝখানে কটি প্লাস্টিকের বস্তা থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মনিরুল ইসলামের হাত দিয়ে ধরে রাখা একটি ট্রাভেল ব্যাগ থেকে ৬ কেজিসহ সর্বমোট ১২কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিনব কায়দায় পাঁচটি পলিথিনের প্যাকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল গাঁজাগুলো।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বুধবার দুপুরে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে তাদেরকে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies