1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে মাদকদ্রব্যর অপব্যবহার রোধকল্পে কর্মশালা

  • সম্পাদনার সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাট কালাইয়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহযোগিতায় ও কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠানে কালাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা একেএম রওশন আলমের সঞ্চালনায় উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, কালাই থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।  এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো. ফজলুর রহমান, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো.নাজিম উদ্দিন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার নাইয়রি সুলতানা, আহম্মেদাবাদ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আলী আকবর আলী, উপজেলা বীর মুক্তিযুদ্ধা মুনীর চৌধুরী প্রমুখ।  উক্ত কর্মশালায় অনুষ্টানের অংশগ্রহণ করেন, উপজেলার পাঁচটি ইউনিয়নের পরিষদের মেম্বারসহ শিক্ষক, মসজিদের ইমাম ও স্থানীয় সাংবাদিক বৃন্দরা। অনুষ্টানের শেষে গ্রুপ ওয়ার্ক-এর মাধ্যমে মাদকদ্রব্য অপব্যবহার রোধে বিভিন্ন প্রকার পরামর্শ দেওয়া হয়। কালাই উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে সকলকে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। পরে উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies