1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে চোরাই ভ্যানসহ তিনজন গ্রেফতার দেশের ৪২ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ: বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির বগুড়ায় উপনির্বচনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা গ্রহণ রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার

পাবনায় আলাদা সড়ক দূর্ঘটনায় চালকসহ আহত ৩০

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২২১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় আলাদা সড়ক দূর্ঘটনায় চালকসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে সদরের টেবুনিয়া ও জালালপুর বাজারে এ দূর্ঘটনা দুটি ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের জালালপুর বাজারে ঢাকা থেকে পাবনাগামী সি লাইন পরিবহণের একটি যাত্রীবাহি বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি রয়েল ডাচ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাস চালকসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়। এক ভ্যানচালককে বাঁচাতে গিয়ে এই দূর্ঘটনা বলে জানা গেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, দুপুর একটার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া সিড গোডাউন মোড়ে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে দুই চালক ও হেলপারসহ ৫ জন আহত হয়। তাদেরকেও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষনিকভাবে দূর্ঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দু’টি দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পোয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দূর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং মহাসড়ক থেকে দূর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies