1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৯১ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের কালাইয়ে নানান আয়োজনে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দুপুরে কালাই উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন-এর আয়োজন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.মিনফুজুর রহমান মিলন-এর নেতৃত্বে এক বিশল আনন্দ র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনাসভায় কালাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কালাই পৌর আওয়ামীলীগের আহ্বায়ক মো.হেলাল উদ্দীন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.মিনফুজুর রহমান মিলন, জেলা আওয়ামীলীগের সদস্য ও কালাই পৌরসভার মেয়র মোছা. রাবেয়া সুলতানা কাজল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো.ফজলুর রহমান, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আলী আকবর আলী প্রমূখ। এসময় উপজেলার ও ইউনিয়নের আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, প্রতিটি মহৎ, শুভ ও কল্যাণকর অর্জনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে জাতির পিতার স্বপ্নের সুখী-সমৃদ্ধ, উন্নত ও আধুনিক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। দেশের উন্নয়ন অগ্রগতি অব্যহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies