1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

মানুষ ইভিএম বিশ্বাস করে না-চুন্নু

  • সম্পাদনার সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৫১ বার প্রদশিত হয়েছে

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, ‘আমরা ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়ার পক্ষে নই। কারণ দেশের মানুষ এখনো ইভিএমে ভোট দেওয়ার জন্য প্রস্তুত নয়।’ তিনি বলেন, ‘দেশের মানুষ এখনো ইভিএম বিশ্বাস করে না। গ্রাম-গঞ্জের মানুষ এখনো মনে করেন ইভিএম মানেই কারসাজি। কেউ কেউ মনে করেন, কোনো একটি দলের স্বার্থে ইভিএমে ভোট গ্রহণ করা হয়।’  রোববার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের সঙ্গে আলোচনা এবং ইভিএম ব্যবহার দেখে জাতীয় পার্টি মহাসচিব এসব কথা বলেন।  জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, ‘নির্বাচন কমিশনের কাজ হচ্ছে, একটি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কাজ করা। আর কোন পদ্ধতিতে নির্বাচন হবে- তা যারা নির্বাচন করে সেই সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা উচিত। আবার কোনো কেন্দ্রে ব্যালট আর কোনো কেন্দ্রে ইভিএম, এভাবে ভোটগ্রহণ হলে খুব খারাপ অবস্থা সৃষ্টি হবে। ইভিএমের দোষ নয়, আসলে আমাদের দেশের ইভিএমে ভোট দেওয়ার জন্য প্রস্তুত নয়।’ এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, মোস্তফা আল মাহমুদ, আতিকুর রহমান আতিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies