1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে চোরাই ভ্যানসহ তিনজন গ্রেফতার দেশের ৪২ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ: বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির বগুড়ায় উপনির্বচনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা গ্রহণ রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার

৮ দফা দাবিতে পাবনায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

  • সম্পাদনার সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৯৪ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: সাংস্কৃতিক খাতে মুল বাজেটের ১% বরাদ্দ সহ ৮ দফা দাবিতে সারাদেশের সাথে একযোগে পাবনায় মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শনিবার সকাল দশটায় পাবনা প্রেসক্লাবের সামনে এই কর্সূচীর আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে আজ অবধি সকল আন্দোলনে এদেশের সাংস্কৃতিককর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তাদের গান, কবিতা, নাটক, যাত্রা, নৃত্যের মধ্যে দিয়ে। কিন্তু দেশ স্বাধীন হলেও সাংস্কৃতিক সংগঠনের ও কর্মীদের সুযোগ সুবিধা মেলেনি কাঙ্খিতভাবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ বর্তমানে দেশ পরিচালনা করছেন। এই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংস্কৃতিককর্মীদের এই দূর্দশা লাঘবে মুল বাজেটের ১% শতাংশ টাকা সাংস্কৃতিক সংগঠন ও কর্মীদের জন্য বরাদ্দ করবেন বলে দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকন, সাবেক সভাপতি ও থিয়েটার ৭৭ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাধারণ সম্পাদক দেওয়ান মাযহার, সাবেক যুগ্ম সম্পাদক ও উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও আবৃত্তিকার আলমগীর কবীর হৃদয়, সাবেক সভাপতি বিপ্লব ভট্টাচার্য, গণশিল্পী সংস্থা পাবনার সহ সভাপতি অ্যাডবোকেট মোসফেকা জাহান কনিকা, ইছামতি থিয়েটারের পরিচালক ভাস্কর চৌধুরী, পথ সাহিত্য আসরের সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, গণশিল্পী সংস্থার আনিছুর রহমান, চিকনাই থিয়েটার’র সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন কবি ও আবৃত্তিকার আসাদ বাবু ও ভাষ্কর চৌধুরী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies