1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

আ’লীগ ভয়-ভীতি দেখিয়ে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে : রিজভী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৬০ বার প্রদশিত হয়েছে

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ’৭৫ সালে বাকশাল কায়েম করে চারটি পত্রিকা বাদে অন্যসব গণমাধ্যম বন্ধ করেছিল আওয়ামী লীগ। তারাই আবার ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ও গণমাধ্যমের স্বাধীনতা একসঙ্গে যায় না। এখন অনেক গণমাধ্যম দেখা যায় ঠিকই, কিন্তু সরকার সেগুলোকে ভয়-ভীতি দেখিয়ে নিয়ন্ত্রণ করে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষ্যে ‘সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইয়ূথ ফোরাম। রুহুল কবির রিজভী বলেন, ‘যারা মানুষের স্বাধীনতা হরণ করতে গিয়ে নির্যাতন নিপীড়ন করেছে তারা তো ফ্যাসিস্ট। আজকে ফ্যাসিবাদ আবারো দেখছি। যেমনটি ছিলো ’৭৫ সালে। তবে এখন কিছুটা পরিবর্তন হয়েছে মাত্র।’ তিনি বলেন, ‘দিগন্ত টিভি, ইসলামিক টিভি এবং আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছে। তারা ১৪ বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। আজকে গণমাধ্যমের ওপর গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। সরকারের বিভিন্ন সংস্থার লোকেরা পরিকল্পিতভাবে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপি হচ্ছে বাকস্বাধীনতার পক্ষে। বিএনপি’র শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রী যে আশঙ্কা করেছেন তা কেনো? সবই তো আপনার নিয়ন্ত্রণে। আপনার এতো বাহিনী, এতো গোয়েন্দা সংস্থা তাহলে তারা করে টা কী? আপনার হাতে সবকিছু আর আপনিই দুর্ঘটনার আশঙ্কা করছেন! আপনার আইনশৃঙ্খলা বাহিনী তো বিএনপি’র মৃত নেতার নামেও মিথ্যা মামলা দেয়। কিন্তু আমাদের আশঙ্কা হয় যে, আপনার লোকেরা কী এমন অঘটন ঘটিয়ে উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দিবে! সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে ও শাহাদাত হোসেন বিপ্লবের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, কৃষকদলের সহ সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, ধর্মবিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies