1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২১০ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ও চিকিৎসক তন্ময় প্রকাশ বিশ^াসসহ পাঁচজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ছয়টি মামলা করা হয়েছে। বুধবার (১৫ জুন) বিকেলে পাবনা দুদক কার্যালয়ে মামলাগুলো নথিভূক্ত করা হয়।দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল আলম সরকার বাদী হয়ে ৮৮ লাখ ৩ হাজার ৭৬২ টাকা টাকা আত্মসাতের অভিযোগ এনে এই মামলাগুলো করেন। মামলার অন্য আসামীরা হলেন, জেলার সাবেক বিপণন কর্মকর্তা (বর্তমানে কৃষি বিপণন অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ে কর্মরত) হুমায়ুন কবীর, হাসপাতালের খাদ্য সরবরাহ ঠিকাদার এইচ এম ফয়সাল, এইচ এম রেজাউল ও এইচ এম আরফিন। এ তিন ঠিকাদার সম্পর্কে ভাই। তাঁদের বাড়ি পাবনা জেলা শহরে। দুদকের পাবনা কার্যালয় সূত্রে জানা গেছে, ঠিকাদারেরা ২০১৭-১৮, ২০১৮-১৯ অর্থবছরে যোগসাজশ করে হাসপাতালের পথ্য খাতে প্রকৃত বাজার মূল্যের চেয়ে বেশি মূল্য দেখিয়ে সরকারের আর্থিক ক্ষতিসাধন করে ৮৮ লাখ ৩ হাজার ৭৬২ টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে দীর্ঘ অনুসন্ধান শেষে মামলা করা হয়েছে। জানতে চাইলে মামলার বাদী ও দুদকের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল আলম সরকার বলেন, ২০১৯ সালের শেষের দিকে অভিযোগ পাওয়া যায়। দীর্ঘ অনুসন্ধান শেষে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলায় মামলাগুলো করা হয়েছে। মামলার তদন্ত করবে দুদক নিজেই করবে। এ বিষয়ে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক চিকিৎসক তন্ময় প্রকাশ বিশ^াসের সাথে কথা বলার জন্য তার মুঠোফোনে (০১৭১১২৬১৮৯৭) একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies