1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চাটমোহরে বিক্ষোভ সমাবেশ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২০৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন জিন্দালের কটুক্তির প্রতিবাদে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা উলামা পরিষদ। মঙ্গলবার (১৪ জুন) সকালে চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ড গোলচত্বর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানামোড় আমতলায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এর আগে উপজেলার, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে উলামা পরিষদের নেতৃবৃন্দ চাটমোহর বাসস্ট্যান্ডে উপস্থিত নেন। সমাবেশে দুই কটুক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবী করে বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে। এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বক্তারা বিশ্বনবী মুহাম্মদ (সা:) এর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দালকে ক্ষমা চাওয়ার আহবান এবং সেইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি সংসদে উত্থাপনের জন্য অনুরোধ জানান। উপজেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে ও মুফতি আবু তালহার সঞ্চালনায় সমাবেশে বক্তব্যে রাখেন, উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আলতাব হোসেন, সহ সভাপতি মাওলানা আব্দুল করিম, মুফতি মাওলানা মফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ক্বারী আরশেদ আলী, উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি ওবায়দুল্লাহ, পৌর উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল ইসলাম রঞ্জু, হরিপুর ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, মথুরাপুর ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মাওলানা সাইদুল ইসলাম, ডিবিগ্রাম ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মাওলানা খোরশেদ আলম, বিলচলন ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল খালেক, মুলগ্রাম ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মুফতি শামসুল হক, গুনাইগাছা ইউনিয়ন ওলামা পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ফৈলজানা ইউনিয়ন উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোতালেব হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies