1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

কালাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সম্পাদনার সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৮৬ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ  জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই বিজ্ঞান ও কারিগরি কলেজ মাঠে অভিযান চালিয়ে ৪শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটস দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো, জেলার ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের মো.জাহাঙ্গীর মন্ডলের ছেলে মারুফ মন্ডল (২৪) ও আমেজ আকন্দের ছেলে মুনজুল আকন্দ (৩৯)।
দিবাগত রাতে শনিবার সকালে র‌্যাব প্রেস রিলিজের মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শক্রবার (১০ জুন) দিবাগত রাতে জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মাত্রাই বিজ্ঞান ও কারিগরী কলেজ মাঠের দক্ষিণে অভিযান চালিয়ে ৪শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ২টি মুঠোফোন ও নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।  র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী জানান, মারুফ মন্ডল ও মুনজুল আকন্দ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকারোক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies