1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনার মতিন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন

  • সম্পাদনার সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২১১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার আব্দুল মতিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। বুধবার (০৮ জুন) দুপুরে সাঁথিয়া উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ৪ জুন শনিবার রাতে পৌরসভার ৩ নং ওয়ার্ডের আওলাঘাটা ঘোনারচর গ্রামে পূর্ব পরিকল্পিতভাবে নাগডেমরা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানের সন্ত্রাসীরা মতিনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য দেন, নাগডেমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, নাগডেমড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শুকুর মন্ডল, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কুরবান আলী ও নিহতের পরিবারের সদস্যরা। উল্লেখ্য, নাগডেমরা ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের আধিপত্য বিস্তারের জেরে গত শনিবার রাতে আব্দুল মতিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার পর বর্তমান ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানসহ দু’জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies