1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বগুড়া বিএনপির ১২৩ নেতাকর্মীর হাইকোর্টে আগাম জামিন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৯৬ বার প্রদশিত হয়েছে

বগুড়ার গাবতলী উপজেলায় আওয়ামী লীগের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, পৌর মেয়র সাইফুল ইসলামসহ ১২৩ জন বিএনপি নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৭ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: সেলিমের হাইকোর্ট বেঞ্চে বিএনপি নেতারা হাজির হয়ে আগাম জামিন আবেদন করলে আদালত তাদের ছয় সপ্তাহ জামিন দেন। এ সময়ের পর তাদের বগুড়া সেশন আদালতে আত্মসমার্পণ করতে বলা হয়েছে। আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। সাথে ছিলেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট সুজা, জিয়াউর রহমান প্রমুখ।
আইনজীবীরা জানান, প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে গত ২৯ মে গাবতলী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এই ঘটনার দুদিন পর ৩১ মে পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকার গাবতলী মডেল থানায় বিস্ফোরক আইনে মামলাটি করেন। মামলায় উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, পৌর মেয়র সাইফুল ইসলামসহ ১৩৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এতে অজ্ঞাত ৩০০ শতাধিক ব্যক্তিকেও আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies