1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার বগুড়ায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নন্দীগ্রামে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিআইওর ছোট কাজে বড় দুর্নীতি দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা ॥ মালামাল জব্দ দুপচাঁচিয়া ইমাম ও মোয়াজ্জিনের সম্মানী ভাতা প্রদান বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল রংপুর সদরে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যগে দেড় শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার

মাদক মামলায় নওগাঁয় দুই যুবকের যাবজ্জীবন কারাদন্ড

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৪৩ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মাদক মামলায় দুই যুবকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে দুই জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মঙ্গলবার বেলা ১২টায় জনাকীর্ন আদালতে এই রায় প্রদান করেন দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক হাসান মাহমুদুল ইসলাম। দন্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুরের মোল্লাপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে জুয়েল রানা (২১) ও একই গ্রামের আমির হোসেনের ছেলে বাবু (২০)। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৯ আগষ্ট মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে ইয়ার ফিল্টারের ভিতরে অভিনব কায়দায় ২২৫ গ্রাম হিরোইন বিক্রির উদ্দেশ্যে নওগাঁর দিকে আসছিলেন। আসার পথে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছীর জালুয়াপাড়া নামক স্থানে নওগাঁর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টহল দল মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে মোটরসাইকেল রেখে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় মোটরসাইকেলের ভিতরে অভিনব কায়দায় দু’জনের নিকট থাকা পৃথক দু’টি প্যাকেটে ২২৫ গ্রাম, হেরোইন উদ্ধার করে। এ বিষয়ে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি বিচারের জন্য উক্ত আদালতে আসলে বিচারক উভয়পক্ষের শুনানি অন্তে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর সারণীর ক্রমিক ৭ (গ) ধারা মোতাবেক অভিযোগ প্রমানিত হওয়ায় বিচারক এই আদেশ প্রদান করেন। রাষ্ট্র পক্ষের মামলা পরিচালনা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর অতিরিক্ত পি পি এ্যাড. মোঃ আব্দুল বাকী। তিনি বলেন, এই রায়ের মধ্য দিয়ে যুব সমাজের কাছে একটা মেসেজ পৌঁছে যাবে দেশে এখনও আইন বিদ্যমান রয়েছে এবং মাদকের সাথে যারা জড়িত তারা আরো সতর্ক হবেন। আগামীতে মাদক মামলার রায় আরও দ্রুত দেওয়া হবে বলেন মনে করেন রাষ্টপক্ষের এই আইনজীবি। উক্ত মামলার আসামি পক্ষের মামলা পরিচালনা করেন এ্যাড.আব্দুর রাজ্জাক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies