1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী  একদিনে ইসরাইলের ৫ শহরে হামলায় নিহত দুই শতাধিক রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

গ্রেফতার হতে পারেন শাহবাজ ও হামজা!

  • সম্পাদনার সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৮১ বার প্রদশিত হয়েছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তার ছেলে ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ শরিফ অর্থ পাচার মামলায় গ্রেফতার হতে পারেন! ফেডারেল ইনভেস্টিগেশন অ্যাজেন্সি (এফআইএ) শনিবার লাহোরের বিশেষ আদালতকে জানিয়েছে যে সংস্থাটি ১৬ বিলিয়ন রুপির অর্থ পাচার মামলায় তাদেরকে গ্রেফতার করতে চায়। এফআইএর আইনজীবী বলেন, চালানে উল্লেখমতে, অধিকতর তদন্তের জন্য তাদের গ্রেফতার করা প্রয়োজন। অর্থ পাচার মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা দরকার কিনা, আদালতের এমন প্রশ্নের জবাবে আইনজীবী এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শাহবাজ ও মুখ্যমন্ত্রী শাহবাজ এ সময় আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শুরু হওয়ার সময় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) আইনজীবী আমজাদ পারভেজ আদালতে বলেন যে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দলের নেতাদের ভুয়া মামলায় জড়ানো হয়েছে। পারভেজ আরো বলেন, অভিযুক্ত ব্যক্তিকে একই মামলায় দুটি ভিন্ন আদালতে বিচার করা যায় না। তিনি আরেকটি অর্থ পাচার মামলা দায়ের করেছে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। তবে এফআইএর আইনজীবী আরো বলেন যে এফআইএ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার তাগিদ দিচ্ছে না। কারণ ইতোমধ্যেই চালান দাখিল করা হয়েছে। পারভেজ বলেন, সন্দেহভাজন ‘মুস্তাক’ সাক্ষী দেননি, আনুষ্ঠানিকভাবে অভিযুক্তও হননি। তিনি বরেন, অভিযুক্ত ব্যক্তিদের কারাবন্দী থাকার সময় এফআইএ তদন্ত করেছিল। আগের সরকার তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সকল ব্যবস্থা ব্যবহার করেছিল।এদিকে আদালতের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ ও মুখ্যমন্ত্রী হামজা আদালতকক্ষ ত্যাগ করেন। এর আগে ২৮ মের শুনানিকালে লাহোরের বিশেষ আদালতের বিচারক প্রধানমন্ত্রী হামজা শরিফের ছেলে সোলেমান শাহবাজের বিরুদ্ধে ‘অসম্পূর্ণ’ গ্রেফতারি পরোয়ানা দাখিল করার জন্য এফআইএ আইনজীবীকে তিরস্কার করেছিল। বিচারক ইজাজ আওয়ান মন্তব্য করেছিলেন, ‘পরোয়ানা কে জারি করেছিলেন? এখানে সোলেমানের বাবার নাম উল্লেখ করা হয়নি।’ আদালত সোলেমানকে ঘোষিত অপরাধী হিসেবে ঘোষণা করে আইনিপ্রক্রিয়া শুরু করে। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies