1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিআইওর ছোট কাজে বড় দুর্নীতি দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা ॥ মালামাল জব্দ দুপচাঁচিয়া ইমাম ও মোয়াজ্জিনের সম্মানী ভাতা প্রদান বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল রংপুর সদরে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যগে দেড় শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার বগুড়ায় গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ গাবতলীতে ফোকাস সোসাইটির উদ্যাগে ঈদ সামগ্রী বিতরণ কাহালুতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান করলেন এম পি মোশারফ হোসেন

করোনা মোকাবেলা বাংলাদেশের অবস্থান পঞ্চম: খাদ্যমন্ত্রী

  • সম্পাদনার সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৫৮ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনা মহামারি মোকাবিলায় সফল দেশের নাম বাংলাদেশ। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় বিশ্বের সকল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। তবে জনসংখা বিবেচনায় নিলে আমাদের অবস্থান আরো উপরে। শনিবার সকালে নওগাঁ ২৫০ শয্যা সদর হাসপাতালে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারি থেকে মানুষের জীবন বাঁচাতে, মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুরু থেকেই গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দরিদ্র মানুষকে ত্রাণ সহযোগিতার পাশাপাশি জীবিকা ও অর্থনীতি বাঁচাতে নানা পদক্ষেপ নিয়ে বিশ্ব দরবারে প্রশংসিত হন তিনি। সাধন চন্দ্র মজুমদার বলেন, করোনাকালে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন, বাংলাদেশে ২ লাখ মানুষ মারা যাবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকার দেশের জনগণকে অনেকটা নিরাপদ রাখতে সমর্থ হয়েছে। এসময় নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. আবু হেনা রায়হানুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতি, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেকসহ প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য জেলায় এই এক সপ্তাহে প্রায় ৯ লাখ মানুষকে বুস্টার ডোজ ভ্যাকসিনেশন দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies