1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

  • সম্পাদনার সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২১৩ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (০৪ জুন) দুপুরে চরতারাপুর পদ্মা নদীর পাড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল আলী বিশ্বাস, চরতারাপুর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন খান, কৃষক নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুর রব প্রমুখ। ভুক্তভোগী কৃষক নজরুল ইসলাম, নিজাম উদ্দিনসহ অন্যরা অভিযোগ করে বলেন, দুই ফসলী জমিতে পাট, ধান, বাদাম, তিল, ভূট্টা সহ নানা ফসল আবাদ হয়। সাধারণ কৃষকরা একমাত্র জীবিকা নির্বাহ করে এই চরের জমির ফসল দিয়ে। কিন্তু একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে নদী থেকে অপরিকল্পিতভাবে অবাধে ড্রেজার দিয়ে বালু কেটে নিচ্ছে। ফলে তাদের শত শত বিঘা আবাদি জমি ঝুঁকির মুখে পড়েছে। অচিরেই এই অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না হলে শত শত কৃৃষকের জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। তাই দ্রুত এই বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। এ বিষয়ে পাবনা সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাওছার হাবীব বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies