1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

টাকার মান আরও কমল

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৭৫ বার প্রদশিত হয়েছে

ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমেছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এখন প্রতি ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে, ২৯ মে ডলারের বিপরীতে টাকার মান কমে। সে সময় ডলারের বিপরীতে টাকার মান এক ধাক্কাতেই ১ টাকা ১০ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক লেনদেনে ৮৯ টাকা করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সে সময় জানিয়েছিলেন, রোববার প্রতি ডলারের বিনিময় মূল্য ৮৭ টাকা ৯০ পয়সা থেকে এ পরিমাণ বাড়ানো হয়েছে। সোমবার থেকে আন্তঃব্যাংক লেনদেন ৮৯ টাকার হার কার্যকর হবে বলেও তখন জানিয়েছিলেন তিনি। চাহিদা সংকটে ঊর্ধ্বমুখী ডলারের দামের অস্থিরতা কমাতে বেশ কিছু দিন থেকেই টাকার মান অবমূল্যায়ন করা হচ্ছে। এ নিয়ে পঞ্চম দফায় ডলারের দাম বাড়ানো হল। ৯ মে মে মাসে প্রথম দফায় দর বাড়ানো হয়েছিল । সেদিন ডলারের বিনিময় মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়। এর আগে ৮৬ টাকা ৪৫ পয়সা ছিল বিনিময় হার। আর গত ২৩ মে তৃতীয়বারের মত ডলারের বিপরীতে টাকার দর ৪০ পয়সা বাড়িয়ে আন্তঃব্যাংক লেনদেনে নির্ধারণ করা হয় ৮৭ টাকা ৯০ পয়সা। রোববার পর্যন্ত কার্যকর ওই দর কার্যকর ছিল। এর পর চতুর্থ দফায় তা বাড়িয়ে ৮৯ টাকা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies