1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম কমল ৯৩ টাকা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২০৩ বার প্রদশিত হয়েছে

টানা কয়েকমাস ঊর্ধ্বমুখী থাকার পর ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এবার কমেছে। জুন মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৩৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৪২ টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৭ দশমিক ৯১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মে মাসে অটোগ্যাসের দাম ছিল লিটারপ্রতি ৬২.২১ টাকা। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। তিনি জানান, নতুন দর বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কার্যকর হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অংশ নেন কমিশনের সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান, কামরুজ্জামান, সচিব খলিলুর রহমান খান। নতুন মূল্য হার অনুযায়ী, সাড়ে ৫ কেজি ওজনের একটি সিলিন্ডারের দাম ৫৭০ টাকা, ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১২৪২ টাকা, সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১২৯৫ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম ১৫৫৩ টাকা, ১৬ কেজি সিলিন্ডারের দাম ১৬৫৭ টাকা হবে। ১৮ কেজি সিলিন্ডারের দাম ১৮৬৩ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম ২০৭১ টাকা, ২২ কেজি সিলিন্ডারের দাম ২২৭৮ টাকা, ২৫ কেজির সিলিন্ডার ২৫৮৭ টাকা, ৩০ কেজির সিলিন্ডার ৩১০৬ টাকা, ৩৩ কেজির সিলিন্ডার ৩৪১৬ টাকা, ৩৫ কেজির সিলিন্ডার ৩৬২২ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৪৬৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। মে মাসের জন্য সৌদি আরামকোর সিপি মূল্যে প্রোপেন ও বিউটেনের মিশ্রনের গড় মূল্য ছিল ৮৫৬ দশমিক ৫০ ডলার। জুন মাসে সেই মিশ্রণের দাম কমে দাঁড়িয়েছে ৭৫০ ডলার। নতুন মিশ্রণের সঙ্গে ডলারের বিনিময় হার ৮৯ টাকা ১৫ পয়সা বিবেচনায় জুন মাসের দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। জুন মাসের জন্য রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দাম প্রতি কেজি ১০০ টাকা ২৯ পয়সা, অটোগ্যাস ৫৭ টাকা ৯১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies