1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

‘বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা বিবেচনায় নিয়েই এবারের বাজেট’

  • সম্পাদনার সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৭৭ বার প্রদশিত হয়েছে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্ব অর্থনীতিতে যে অনিশ্চয়তা বিরাজমান এটা বিবেচনায় নিয়েই এবারের বাজেট হবে। দেশের অর্থনীতি আরো কীভাবে গতিশীল করা যায়, সেগুলো বাজেটে গুরুত্ব দেয়া হবে। বুধবার দুপুরে তার সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বাজেটে সামাজিক নিরাপত্তা প্রশস্ত করা হয়েছে। যে চ্যালেঞ্জিং সময় মোকাবেলা করে যাচ্ছি এ সময়ে আমাদের দেশের মানুষকে যতটা পারি সহায়তা করব। ন্যায়সঙ্গত হবে না এমন কিছু তাদের ওপর চাপিয়ে দেব না। বিদ্যুৎ জ্বালানির দাম বাড়ানোর প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমি বলব আপনারা অপেক্ষা করেন। পাকিস্তান কী করল সেটা আমরা করতে পারব না। তাদের চাহিদা এবং আমাদের চাহিদা ভিন্ন। তাদের যেটা প্রয়োজন সেটা আমাদের প্রয়োজন নাও হতে পারে। সেটি নিরূপণ করে আমরা কাজটি করব। আমি আগেই বলেছি আমরা অন্য কোনো দেশের সাথে রিলেট করব তখনই যখন আমরা লাভবান হতে পারি। যুদ্ধ থেমে গেলে রাশিয়া বা ইউক্রেন থেকে সরাসরি প্রয়োজনীয় জিনিসপত্র জ্বালানি, ভোজ্যতেল আনতে পারলে আমরা লাভবান হব। বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি অর্থনীতি জন্য আত্মঘাতী হবে বলে ব্যবসায়ীদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমার সাথেও আলোচনা হয়েছে। এ বিষয়ে আমি ভিন্ন মতামত দিতে চাই না। গত সপ্তাহে এটি নিয়ে মিডিয়ায় কথা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies