1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

দেশে ৯৮ হাজার টাকা ঋণ নিয়ে একটি শিশু ভূমিষ্ঠ হয় : রিজভী

  • সম্পাদনার সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৫৩ বার প্রদশিত হয়েছে

প্রধানমন্ত্রী চড়া সুদে ঋণ নিয়ে বলছেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছেন। এর ফলে গোটা জাতি ঋণগ্রস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে দেশে যে শিশু ভূমিষ্ঠ হয়েছে তার মাথার ওপরেও ৯৮ হাজার ঋণের বোঝা আছে। বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে’ মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, চীনের কাছ থেকে লোন নিয়ে আপনি পদ্মা সেতু বানিয়েছেন। এই পদ্মা সেতুর মধ্যে একটি প্রতীকী জিনিস ভেসে ওঠে সেটি হলো আওয়ামী লীগের দুর্নীতি। কারণ এই সেতু অত্যন্ত অল্প সুদে বিশ্বব্যাংক বানাতে চেয়েছিল। কিন্তু তখন আওয়ামী লীগের উপদেষ্টা ও আওয়ামী লীগের মন্ত্রীরা নিজের প্যাডে টাকা চেয়েছে বলেছে, এই টাকা অমুক কোম্পানিকে দিতে হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টারা যদি জড়িত থাকে তাহলে কি এটা প্রমাণিত হয় না যে সরকারের উচ্চ পর্যায়ে দুর্নীতির সাথে জড়িত। তিনি বলেন, আমি আগেই বলেছি সরকার তো বৈধ নয়, আওয়ামী লীগের নেতারাই তো বলেছিলেন আমরা ডিল করে ক্ষমতায় এসেছি। ২০০৯ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল তখন তাদের দলের তৎকালীন সাধারণ সম্পাদক জলিল সাহেব বলেছিলেন এ কথা। তিনি আরো বলেছিলেন, আওয়ামী লীগের কেবিনেটে যাদেরকে দেখছেন তাদের অনেকেই ডিজিএফআইয়ের লোক। সংগঠনের সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সাবেক নেতা মোর্তাজুল করিম বাদরু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, কৃষকদলের সাবেক নেতা শাহজান মিয়া সম্রাট প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies