1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৫৭ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের কালাইয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের অবহিতকরণ ও পরিকল্পনা সভা। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন মোল্লা। আরও বক্তব্য দেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফয়সল নাহিদ পবিত্র, কালাই থানা ওসি তদন্ত মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নারজিয়া, উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, কালাই উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম রওশন আলম, উপজেলা স্বাস্থ্য সহকারী অফিসার ইউসুফ আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি (ইপিআই) মো. ছায়েম উদ্দিন প্রমুখ
গংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুরহাটের কালাইয়ে আগামী ৫ জুন থেকে ৮জুন পর্যন্ত চার দিনব্যাপী ‘ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টিসেবার (এনএনএস) সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম চলবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত দিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে এ উপজেলায় এবার মোট শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ হাজার ৮৮০ জন। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৭০০ জন শিশুকে এক লাখ আইইউ মাত্রার একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৮ হাজার ১৮০ জন শিশুকে দুই লাখ আইইউ মাত্রার একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের মোট ১২১ টি ইপিআই কেন্দ্রের মাধ্যমে- স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও স্বেচ্ছাসেবী কর্তৃক শিশুদের এসব ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies