1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে মাসিক স্বাস্থ্য বিধি দিবসে কিশোরীদের নিয়ে আলোচনা সভা

  • সম্পাদনার সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৯১ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ  জয়পুরহাটের কালাই উপজেলার বাখড়া এলাকায় স্বাস্থ্য সচেতনতায় কিশোরীদের অংশগ্রহনে মাসিক স্বাস্থ্য বিধি দিবস পালন করা হয়েছে। রোববার বিকেলে গুড নেইবারস বাংলাদেশ নামে একটি আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা এ দিবসটি পালন করেন। সংস্থার ম্যানেজার সারমিন নাসরীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: জুয়েল হোসাইন।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা সাবানা, জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, সংস্থার মেডিক্যাল অফিসার ডা: তাহমিনা জেবু প্রমূখ। গুড নেইবারস বাংলাদেশের হেল্থ অফিসার মরিয়ম ইয়াছমিনের সঞ্চালনায় আলোচনা সভা শেষে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এসএমসি’র পক্ষ একটি করে জয়া স্যানিটারী ন্যাপকিন তুলে দেন কোম্পানীর প্রতিনিধি বগুড়া এরিয়া অফিসের সেলস ম্যানেজার শামছুল আলম, এসএসপিও তারিকুল ইসলাম ও এসও মুশফিকুর রহমান।
উল্লেখ্য:-গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডপি জিন্দারপুর ইউনিয়নে শিশু নারী ও যুব উন্নয়নে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে। সেই সাথে শিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন ও তাদের চিকিৎসা সেবাও প্রদান করে আসছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies