1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে নিজ ঘর থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

  • সম্পাদনার সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৬৬ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ  জয়পুরহাটের কালাই উপজেলায় নিজ বাড়ির শোবার ঘর থেকে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে কালাই থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের দুধাইল-নয়াপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিপন বেগম (৪১) ওই গ্রাামের তোজাম্মেল হোসেনের স্ত্রী। তিনি চার সন্তানের জননী ছিলেন।  স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দুধাইল-নয়াপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের স্ত্রী চার সন্তানের জননী শুক্রবার দিবাগত রাতে স্বামী, সন্তান নিয়ে রাতের খাবার শেষে নিজ শয়ন কক্ষে তার ছোট ছেলেকে নিয়ে ঘুমাতে যায়। নিহনেত স্বামী তোজাম্মেল ও তার অন্য সন্তানেরা আলাদা আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন। কে বা কাহারা গতরাত প্রায় আড়াইটার দিকে শয়ন কক্ষের ভিতর ঘুমন্ত অবস্থায় ওই গৃহবধূ শিপন বেগম’কে জবাই করে হত্যা করেন। রাত ৩ টার দিকে নিহতের স্বামী-সন্তানের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে দেখতে পায় তোজাম্মেল তার স্ত্রীর গলাকাটা স্থানে কাপড় জাতীয় কিছু দিয়ে ধরে রক্ত আটকানোর চেষ্টা করছিল। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি কালাই থানা পুলিশ উদ্ধার করে। নিহত শিপন বেগমের মা জোসনা বেগম বলেন, আমার কলিজার টুকরা মেয়ে শিপন বেগম সহজ সরল ছিলো। শুক্রবার দিবাগত রাতে আমার মেয়েকে জবাই করে হত্যা করেছে, যারা এ হত্যার সঙ্গে জড়িত তাদের আমি সুষ্ঠ বিচার ও ফাঁসি চাই। উদয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূরনবী প্রধান বলেন, নিহত শিপন বেগমের বাড়ির পাশে আমার বাড়ি। গত রাত ৩ টার দিকে নিহত শিপন বেগম স্বামী-সন্তানের চিৎকারে ছুটে এসে দেখতে পাই মোজাম্মেল তার স্ত্রীর গলাকাটা স্থানে কাপড় জাতীয় কিছু দিয়ে চেপে ধরে রক্ত আটকানোর চেষ্টা করছিল। তবে কে বা কাহারা তাকে গলাকেটে হত্যা করেছে তা আমার জানা নেই। কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনউদ্দীন বলেন, আমরা খবর পেয়েই ঘটনা স্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ হত্যা রহস্য উদঘাটনে জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে এবং ঘটনাস্থলে সিআইডি, ডিবিসহ পুলিশের বিভিন্ন টিম কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies