1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

রাণীনগরে বিধবাকে গরু প্রদান করলো সাততারা সমিতি

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৬৫ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার হরিশপুর গ্রামের সাততারা সমবায় সমিতির পক্ষ থেকে সুরভী বেওয়া নামে এক বিধবাকে গরু প্রদান করা হয়েছে। বিধবার সংসারে সচ্ছলতা ফেরানোর লক্ষে বৃহস্পতিবার সকালে সমিতির কার্যালয়ে প্রায় ২৪ হাজার টাকা মূল্যের একটি বোকনা গরু প্রদান করা হয়। সমিতির সভাপতি জানান,এলাকার জনমানুষের কল্যানে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে এই সমিতি। সমিতির আওতায় সবজি চাষ,মাদুর কারখানা,দই তৈরি সহ নানা ধরনের উৎপাদনশীল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এছাড়া এলাকার অসহায়,গরীব মেয়ে বিয়েতে এবং অসুস্থ্যদের চিকিৎসার জন্য ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করে আসছে। তারই ধারাবিহকতায় ওই বিধবাকে সাবলম্বি করতে বিনা মূল্যে গরু প্রদান করা হয়।গরু প্রদানের সময় সমিতির সভাপতি এজাদুল ইসলাম,সম্পাদক গৌতুম চন্দ্র,স্থানীয় ইউপি মেম্বার মমতাজুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies