1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অনিশ্চিত প্রত্যাবাসন রোহিঙ্গাদের অপরাধের দিকে ঠেলে দিতে পারে : প্রধানমন্ত্রী

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৪২ বার প্রদশিত হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যাবাসন নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার কারণে রোহিঙ্গা শরণার্থীরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। তিনি তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাতে যাওয়া জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডিকে বলেন, এই ধরনের অনিশ্চয়তার একটি বড় আশঙ্কাজনক ঝুঁকি রয়েছে কেন না এটি অনেক রোহিঙ্গাকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে প্ররোচিত করছে।
মঙ্গলবার সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের পাঠ্যক্রম ও ভাষা এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম অনুসরণ করে অনানুষ্ঠানিক শিক্ষার সুবিধা দিচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, এই ১১ লাখের বেশি বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের কারণে উখিয়ার গভীর বনভূমি ধ্বংস করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, তারা গাছ কাটার মাধ্যমে বন হ্রাস করছে এবং এলাকায় পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করেছে। শেখ হাসিনা বলেন, সরকার সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করে ভাসানচর দ্বীপে রোহিঙ্গাদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে। এ পর্যন্ত ৩০ হাজার রোহিঙ্গাকে সেখানে স্থানান্তর করা হয়েছে। তিনি আরো উল্লেখ করেন যে প্রতি বছর বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ৪৫ হাজার শিশুর জন্ম হয়।
প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী উদ্বাস্তু, রাষ্ট্রহীন ও বাস্তুচ্যুত ব্যক্তিদের সহায়তায় ইউএনএইচসিআরের ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো: জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, ইউএনএইচসিআর বাংলাদেশের প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies