1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী  একদিনে ইসরাইলের ৫ শহরে হামলায় নিহত দুই শতাধিক রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

ফের করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

  • সম্পাদনার সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ১৬০ বার প্রদশিত হয়েছে

মহামারি করোনাভাইরাসে ফের মৃত্যুশূন্য বাংলাদেশ। গত এক দিনে করোনায় কারও মৃত্যু হয়নি। এর আগে টানা এক মাস মৃত্যুশূন্য থাকার পর শনিবার করোনায় একজনের মৃত্যু হয়। এদিকে গত এক দিনে দেশে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ ৭৮ শতাংশ। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় শনাক্ত হন ২৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫৩ হাজার ২৩৩ জন, যাতে মোট শনাক্তের হার ১৩.৮৭ শতাংশ। এদিকে ঢাকা মহানগরে গত কয়েক দিন ধরে বাড়ছে করোনার সংক্রমণ। গত এক দিনে দেশে নতুন করে যে ২৯ জন শনাক্ত হয়েছেন তাদের ২২ জনই ঢাকা মহানগর এলাকার। শনিবার যে ১৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ৯ জনই ঢাকা মহানগরের বাসিন্দা। আর শুক্রবার শনাক্ত হন ৫০ জন। এর মধ্যে ৪১ জনই ছিল ঢাকা মহানগরের। করোনায় এ পর্যন্ত মোট মারা গেছেন ২৯ হাজার ১২৮ জন। মৃত পুরুষের সংখ্যা ১৮ হাজার ৫৯৫ ও নারীর সংখ্যা ১০ হাজার ৫৩৩ জন। এছাড়া এক থেকে ১০ বছর বয়সী মারা গেছে ৮৮ জন, ১১ থেকে ২০ বছর বয়সী মারা গেছে ১৯৮ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৬৮৯ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ হাজার ৭১৭ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ হাজার ৪২৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৬ হাজার ৭৮৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৯ হাজার ৫ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৫ হাজার ১০৪ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১ হাজার ৭০৭ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী ৩৭১ জন ও শতবর্ষী ৩৭ জনের মৃত্যু হয়েছে করোনায়। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৭ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৬৪ জন।দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর এক দিনে সর্বোচ্চ মৃত্যু ছিল ৬৪ জনের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies