1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁর আত্রাইয়ে গৃহবধু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • সম্পাদনার সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ১৬৫ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে গৃহবধু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার সকাল ১১টায় উপজেলার ভাঙ্গা জাঙ্গাল বাজারে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধন চলা কালীন সময়ে নিহত সুখির পরিবার ছাড়াও প্রায় শতাধিক এলাকাবাসী অংশ নেন। উক্ত মানববন্ধনে নিহত সুখির মা আরজান বেগম বলেন, আমার স্বামী এক জন প্রতিবন্ধী। গত ১৭ আগষ্ট/ ২১ পারিবারিক ভাবে একই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে রাসেল হোসেনের সাথে আমার মেয়ের বিয়ে হয় কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই রাসেল সুখি খাতুনকে যৌতুকের জন্য মারধর শুরু করে। পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হই আমরা। অবশেষে গত ১২ মে রাতে রাসেল ও তার পরিবারের সদস্যদের সহযোগিতায় যৌতুকের জন্য সুখির সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে ইট দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে সুখি মৃত্যু বরন করে। তিনি হত্যাকারীদের বিচারের দাবি করেন। মানববন্ধনে অন্যন্যারদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য জহরুল ইসলাম জাহেদ, অহিদুর রহমান, রুস্তম আলী মোহাম্মদ সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী বৃন্দ। এসময় বক্তারা বলেন, যৌতুকের কারণে সুখিকে হত্যা করেছে তার স্বামী রাসেল ও তার পরিবারের সদস্যরা। হত্যাকারিদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি করেন তারা। স্থানীয়রা জানায়, রাসেলের পরিবার এলাকায় খুনি পরিবার বলে পরিচিত। ইতোপূর্বে তুচ্ছ ঘটনায় রাসেল এ ব্যক্তিকে খুন করেন। তাছাড়া তার বড় ভাইও আরেক ব্যক্তিকে খুন করে। এছাড়া রাসেল মাদকসেবী ও ব্যবসা করেন বলে তারা জানান। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে আত্রাই থানার ও‘সি আদালতে মামলা করার জন্য পরামর্শ দেন। পরে নিহত সুখির মা আরজান বেগম গত ১৮ই মে ৬জনকে আসামী করে নওগাঁ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালে একটি হত্যা মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক মামলাটি এজাহার হিসাবে গ্রহন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আত্রাই থানার ও‘সি কে নির্দেশ দেন। এ ঘটনায় আত্রাই থানার ও‘সি আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক ভাবে ভিকটিমের শরীরে স্পষ্ট কোন জখমের দাগ না দেখা যাওয়ায় থানায় একটি ইউ.ডি মামলা করে মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠালে তার মরদেহ ময়না তদন্ত সম্পন্ন শেষে সুখির পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। মামলার আদালতের আদেশ এখনো হাতে পাইনি। আদেশ পেলে আইনগত ব্যবস্থা নিব বলে ও‘সি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies