1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পোরশায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

  • সম্পাদনার সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ১৭১ বার প্রদশিত হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় স্থানীয় ভাবে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার দেশকে ডিজিটাল করতে সব প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে সরকার অনেক এগিয়েছেন। ভূমি সেবা সমূহ ডিজিটাল করা হয়েছে। এতে কেউ প্রতারিত হবেনা এবং দালাল ধরতে হবেনা। ভূমি অফিস থেকে যে কোন সেবা সহজেই পেয়ে যাবেন। এছাড়াও বাড়িতে বসে থেকে যে কোন ব্যক্তি এই সেবা গ্রহণ করতে পারবেন। ভূমি সেবা সপ্তাহে জনগণকে আমরা এ বার্তাই দিচ্ছি বলে তিনি জানান। এসময় সহকারি কমিশনার (ভূুমি) জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, মৎস কর্মকর্তা মনিরুজ্জামান, এলজিইডি প্রকৌশলী শাওন ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার সহ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯ মে জাতীয়ভাবে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে এবং তা চলবে ২৩ মে পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies