1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৪৭ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের স্টেডিয়ামের গেটের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই মাদক কারবারির নাম রাকিব হোসেন দিপু (২০)। সে কুমিল্লা সদর দক্ষিণ থানার খিলপাড়া এলাকার মৃত দৌলত খানের ছেলে। র‌্যাব-৫ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক আমিনুল ইসলামের নেতৃত্বে শহরের স্টেডিয়ামের গেটের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ৪ কেজি গাঁজাসহ রাকিব হোসেন দিপুকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারের পর রাকিব হোসেন দিপু প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক দেশের বিভিন্ন জেলায় মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies