1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় দুই দিন ব্যাপী শিশু মেলা শুরু

  • সম্পাদনার সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৬৭ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শুরু হয়েছে দুই দিন ব্যাপী শিশু মেলা। ‘শিশু ও নারী উন্নয়ন সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন’ প্রকল্পের আওয়াতায় জেলা তথ্য অফিস এই মেলার আয়োজন করেন। এ উপলক্ষে বুধবার সকালে জিলা স্কুল মাঠে ফেষ্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুরাতন কালেক্টরের চত্বরে গিয়ে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপলক্ষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা তথ্য অফিসার মাসুদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা লুতফর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাহিদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমানসহ প্রমুখ। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শণ করেন।
আয়োজকরা জানান-দীর্ঘদিন করোনা ভাইরাসের সময় স্কুল বন্ধ ছিল। এখন সব স্কুল খুলে গেছে। কাজেই এখন স্কুলে পড়াশোনার সুযোগ আবার এসেছে। শিশুদের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার কথা মাথায় রেখে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। শিশুদের মানসিক বিকাশে এই মেলা গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।
দুই দিন ব্যাপী মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের শিশুতোষ বিষয়ক উপকরণের পসরা দিয়ে মেলাটিকে সাজিয়ে তুলেছে। এছাড়াও মেলার পাশাপাশি থাকছে শিশু, শিক্ষক ও মা সমাবেশ, কুইজ, চিত্রাঙ্কন, চলচিত্র প্রদর্শনী, শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies