1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী  একদিনে ইসরাইলের ৫ শহরে হামলায় নিহত দুই শতাধিক রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

এক সেঞ্চুরি, তিন ফিফটিতে তৃতীয় দিন বাংলাদেশের

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৯৫ বার প্রদশিত হয়েছে

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাট করে যাচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা। তামিম ইকবালের সেঞ্চুরি এবং জয়-লিটন-মুশফিকের ফিফটিতে তৃতীয় দিন নিজেদের করে নিয়েছে টাইগাররা। দিনশেষে ৩ উইকেট হারিয়ে ৩১৮ রান তুলেছে রাসেল ডোমিঙ্গো বাহিনী। এর আগে লঙ্কানরা ৩৯৭ রান করায় এখনও ৭৯ রানে পিছিয়ে রয়েছেন মুমিনুল হকরা।
দ্বিতীয় দিনের শুরুতে বিনা উইকেটে ৭৬ রানে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশে আজ আবারও ব্যাট করতে নামে। ব্যাটিং নেমে দেখে-শুনেই খেলে যাচ্ছে আগের দিনের দুই অপরাজিত ব্যাটার তামিম ও জয়। আর দুজনই তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক।
এই দুই ব্যাটার মিলে দিনের প্রথম সেশনটা কাটিয়ে দিয়েছেন অনায়াসেই। কিন্তু দ্বিতীয় সেশনে নেমেই সাজঘরে ফিরেছেন জয়। আভিষ্কা ফার্নান্দোর করা বলে কিপারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। আউট হওয়ার আগে করেছেন ৫৮ রান। ১৪২ বলে খেলা তার এই ইনিংসটি ৯টি চারে সাজানো। এরপরের দুই ব্যাটার ক্রিজে দাঁড়াতেই পারেননি। বাঁহাতি টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন ২ রানে। আর দলনেতা মুমনিুল হকও আউট হওয়ার আগে করেন ২ রান। এই দুই বাংলাদেশি ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন বিশ্ব ফার্নান্দোর বদলি হিসেবে খেলতে নামা লঙ্কান পেসার কাসুনা রাজিথা। এদিকে দ্বিতীয় দিনে ৩৫ রানে অপরাজিত থাকা টাইগার ওপেনার তামিম ইকবাল নিজের অর্ধশতকের শতকও পূর্ণ করেন। খেলে যাচ্ছিলেন আপনতালেই। কিন্তু দ্বিতীয় সেশনের পর আর ব্যাট করতে নামননি। ব্যক্তিগত ১৩৩ রানে রিটায়ার্ড হার্ট হলে ক্রিজে ব্যাট করতে আসেন লিটন দাস। ২১৭ বলে খেলা এই ইনিংসটি ১৫টি চারে সাজানো। এরপর মুশফিক-লিটন মিলে দলীয় স্কোরটা আরও বড় করতে থাকেন। আর এই দুই ব্যাটারের কল্যাণে বাংলাদেশকে হারাতে হয়নি আর কোনো উইকেট। দিনশেষ হওয়ার আগ পর্যন্ত দুজন মিলে গড়েছেন অপ্রতিরোধ্য ৯৮ রানের জুটি। দুজনই অর্ধশতকের দেখা পেয়েছেন। ৫৪ রানে লিটন এবং ৫৩ রানে মুশফিক অপরাজিত রয়েছেন। শ্রীলঙ্কার পক্ষে সফল বোলার দুজন। বিশ্ব ফার্নান্দোর পরিবর্তে খেলতে নামা কাসুন রাজিথা ১১ ওভার বল করে চার মেডেনসহ মাত্র ১৭ রানের খরচায় সর্বোচ্চ দুটি উইকেট নেন তিনি। এছাড়া ১৬ ওভারে ৫৫ রান দিয়ে একটি উইকেটের দেখা পেয়েছেন আসিথা ফার্নান্দো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies