1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

রৌমারীতে সরকারি ভাবে খাদ্য গুদামে ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৭৫ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে সরকারি ভাবে খাদ্য গুদামে স্থানীয়ভাবে বোরো ধান, বোরো চাউল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গল বার দুপুর ২টায় রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল (ভারপ্রাপ্ত) যৌথ ভাবে এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা খাদ্য কর্মকর্তা আলাউদ্দিন বসুনিয়া, রৌমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনেওয়াজ মিয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রবিন, উপজেলা কৃষক প্রতিনিধি মশিউর রহমান, চাতাল মালিক আবুল কাশেম প্রমূখ। স্থানীয় ভাবে সংগ্রহ করা প্রতি কেজি চালের দাম ৪০ টাকা, প্রতি কেজি গম ২৮ টাকা ও প্রতিকেজি ধান ২৭ টাকা সরকারীভাবে মূল্য নির্ধারন করা হয়েছে। এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা আলাউদ্দিন বসুনিয়া সাংবাদিকদের বলেন, প্রতি বস্তায় ৪০ কেজি করে ১ হাজার ৪২৬ মেট্রিক টন বোরো ধান, প্রতি বস্তায় ৫০ কেজি করে ৮৭৭ মেট্রিক টন বোরো চাল, প্রতি বস্তায় ৩০ কেজি করে ৫৪৬ মেট্রিকটন গম স্থানীয় কৃষক ও মিলারদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ৩১ আগষ্ট পর্যন্ত সংগ্রহ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies