1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

পুলিশী অভিযানে ৩ সক্রিয় চোর গ্রেফতার

  • সম্পাদনার সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৬৯ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি প্রতিনিধি প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে। সোমবার সকালে সান্তাহার রেলওয়ে থানাধীন বগুড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে খোরশেদ আলম (৪৬), বিপ্লব হোসেন (২২), রুবেল হোসেন (২৫) নামের চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝ গ্রাম এলাকার তালেব আলীর ছেলে খোরশেদ আলম একই এলাকার খোরশেদ আলমের ছেলে বিপ্লব হোসেন ও একই উপজেলার ভস্কুর এলাকার রশিদের ছেলে রুবেল হোসেন। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোরশেদ আলমের বিরুদ্ধে বগুড়া জেলার কাহালু থানায় মাদকদ্রব্য আইনে ১টি ও নওগাঁ সদর থানায় আরও একটি চুরির মামলা আছে। অন্য ২ জনের বিরুদ্ধে গতকাল সোমবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় চুরির মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতদের বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওসি আরও বলেন, সান্তাহার রেলওয়ে থানাধীন সকল রেলওয়ে স্টেশনে মাদক, চোর, পকেটমারসহ সকল অপরাধ দমনে আমরা বদ্ধ পরিকর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies