1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কৃষি কাজ করে পড়া লেখার খরচ যোগাচ্ছে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কলেজ ছাত্রী ময়না মার্ডি

  • সম্পাদনার সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৬২ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ কৃষি কাজ করে পড়া লেখার খরচ যোগাচ্ছে পোরশা উপজেলার ডাশনগর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মেয়ে কলেজ ছাত্রী ময়না মার্ডি। চন্দননগর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর অভাবের কারনে পরিবারের পক্ষ থেকে পড়ালেখা বন্ধ করতে বললেও অভাবের কাছে হার মানেনি ময়না মার্ডি। নিজের প্রচেষ্টায় অন্যের জমিতে দিনমজুরি কৃষি কাজ করে পড়ালেখা চালিয়ে যাচ্ছে সে। বর্তমানে সে সাপাহার উপজেলার তিলনা ডিগ্রী কলেজে বিএ ক্লাসে পড়ালেখা করছে ।  সোমবার বোরাম মাঠে কথা হয় ময়না মার্ডির সাথে। তখন সে মাঠ থেকে ধান কেটে মাথায় করে কৃষকের বাড়ি নিয়ে যাচ্ছিল। ময়না মার্ডি জানায়, এবার বোরো মৌসুমে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দেয়ায় নারী শ্রমিকের চাহিদা ও মজুরি দুটোই বেড়েছে। অন্যান্য বছর এসময় একদিন ধান কাটার কাজ করে ২শ থেকে ২৫০ টাকা পেলেও এবার একদিনে ৪০০ টাকা পাচ্ছে। বোরো কাটা মৌসুমের শুরু থেকেই সে ধান কাটার কাজ করছে। অন্যান্য মৌসুমে সে অন্যের জমিতে কৃষি কাজ করে। ময়না মার্ডি জানায় কৃষি কাজ করার সময় কলেজে যেতে না পারায় পড়ালেখা কিছুটা ব্যহত হয়। তবে এ কাজ না করেও তার কোনো উপায় নেই। শত বাধার মুখেও নিজের পরিশ্রমের টাকা দিয়ে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে চায় সে। কলেজ শিক্ষক মিজানুর রহমান বলেন, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মেয়ে ময়না মার্ডি পড়ালেখার ব্যাপারে খুবই আগ্রহী। একটু সহযোগীতা দিতে পারলে সে অবশ্যই ভালো করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies